ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

র‍্যাব আগের মতো থাকছে না, জানালেন তথ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬,  6:59 PM

news image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, র‍্যাব আগের মতো থাকছে না। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে। র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে। সরকার র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের একটা এলিট ফোর্স দরকার আছে। র‍্যাবের জন্য এ কারণে আইন হচ্ছে। এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, বর্তমানের তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধের জন্য। কিন্তু পানি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে সংশোধনী আনা হবে। তারপর চূড়ান্ত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম