ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৬,  12:13 PM

news image

মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। এ নিয়ে দ্রুত বিধিমালা হবে। ২ এবং ৪ সিটে ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না। মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানো হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে যাবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে। এ কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এ সময় পাশে থাকা প্রতিনিধি এটিকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে চিঠি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম