ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬,  4:21 PM

news image

রোজার পরই মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সবকিছু বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।


সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া


ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’


সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ শিক্ষার বিভিন্ন দুর্বলতার বিষয়ে সরকার অবগত রয়েছে। এ খাতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।


প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির অনেক সফলতা রয়েছে। চীনের অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে।সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা তিনি বলেন, কারিগরি শিক্ষকদের আরও প্রশিক্ষিত করার লক্ষ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।


শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে মাহদী আমিন বলেন, দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম