ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  5:40 PM

news image

মালয়েশিয়ায় ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের বিরুদ্ধে সীমান্ত পাসের অপব্যবহার বিষয়ে তদন্ত করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করা হয়। মালয়েশিয়ার বারনামা নামের এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে জানা যায়, পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন। একই মূল কোম্পানির অধীন এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য কম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি। জেমস লি বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে) তাদের নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে। তিনি উল্লেখ করেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো। বিদেশি শ্রমিকদের পাশাপাশি অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম