ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দুই ঘণ্টা পর স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৬,  5:16 PM

news image

ঝড়ো হাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুট-এ নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এর আগে রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় ফেরি ও লঞ্চগুলোকে দুই প্রান্তের ঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন জানান, আবহাওয়া অনুকূলে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে নিয়মিত ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম