ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন’

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  6:36 PM

news image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাষ্ট্র আজ হুমকির সম্মুখীন। ভবিষ্যতে কি হবে তা এই মুহূর্তে বলা যায় না। সেজন্য যারা জাতীয় সংসদ এবং দেশকে অকার্যকর করার জন্য ইতিহাস বিকৃত, মিথ্যাচার করে দেশে বিদেশ ষড়যন্ত্র করছে। তাদের আইনের আওতায় আনার জন্য আইন প্রণয়ন করতে হবে। তিনি বলেন, ১৯৭২ এর সংবিধানে দেশ পরিচালনার জন্য যা যা দরকার বঙ্গবন্ধু লিখে দিয়ে গেছেন। সেভাবে দেশ পরিচালনার জন্য সংসদকে রাষ্ট্রপরিচালনার কেন্দ্রবিন্দু করতে হবে মোজাম্মেল হক বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল কয়েকদিন আগের বলেছেন, পাকিস্তান আমল ভালো ছিল। মূলত, এরাই মুক্তিযুদ্ধকে বির্তকিত করছে, মুক্তিযুদ্ধের ইতহাস সংবিধান থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীরা সংসদ অকার্যকর করার জন্য, দেশ অস্থিতিশীল করতে অগ্নিসন্ত্রাস করেছে বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম