ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

‘বন্দিখানা থেকেই দেশের শিক্ষা-চিকিৎসা-খাদ্য নিরাপত্তার রূপকল্প লিখেছি’

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  7:00 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে যখন বন্দিখানায় নিয়ে যাওয়া হয়, সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার রূপকল্প তৈরি করেছি। রোববার (১৬ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন বলেন, আমাকে যখন বন্দিখানায় নেয়ে যাওয়া হয়, তখন আমি সময়টা হেলায় নষ্ট না করে সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের চিন্তা করেছি। সেজন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কীভাবে কাজ করা যায়, তার জন্য রূপকল্প তৈরি করেছি। দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তার চিন্তা সবসময় আমার মাথায় ঘুরপাক খেত। আর সেই রূপকল্পই আজ ভিশন-২০২১ বাস্তবায়ন হয়েছে তিনি বলেন, আমাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। শর্ত ছিল আমি নির্বাচন করতে পারব না। আমি বলেছি একটা এসি রুম আর এসি গাড়ি, এসবের আমার প্রয়োজন নেই। কারণ আমার বাবা এ দেশের মন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন। আমিও এ দেশের প্রধানমন্ত্রী ছিলাম। সুতরাং আমার মধ্যে নিজের ভগ্য উন্নয়নের কোনো লোভ নেই। আমি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম