ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৬,  11:30 AM

news image

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রাষ্ট্রপতি চিকিৎসাধীন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি তার সুস্থতার জন্য দোয়া করেন। এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম