ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবিলা করেছি’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  9:20 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার (১৫ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এনামুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছি। বিপদ কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যার যার বাড়ি ফিরে গেছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে অনেক গাছপালা পড়ে গেছে। টেকনাফ এবং সেন্টমার্টিনে দুই হাজারের মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১০ হাজারের ওপর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন আহত হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিমন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাওয়াদের জেলা প্রশাসন দেখভাল করছে। যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে। এ ছাড়া মাঠপর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম