ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘দেশের চিকিৎসা খাতের উন্নয়নে ডা. জাফরুল্লাহর অবদান গুরুত্বপূর্ণ’

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  6:20 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নয়; বরং একজন আদর্শ মানুষ ছিলেন। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহিদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, বর্তমানে আমরা চিকিৎসা সেবার যে আমূল পরিবর্তন দেখছি তার পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি ছিলেন সাধারণ মানুষের চিকিৎসক। তিনি একজন সাহসী বীর যোদ্ধার পাশাপাশি একজন খাঁটি বাঙালিও ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তার পরিবার এবং ভাই-বোনদের সঙ্গেও আমার পরিচয় আছে। এই সুবাদে তিনি আমাকে স্নেহ করতেন। ছোট ভাইয়ের মতো দেখতেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। জাতির এই বীর সন্তানকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে। মন্ত্রী আরও বলেন, দেশকে প্রকৃত বাংলাদেশে রূপান্তর করা, আইনানুগ গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা, যেখানে সকল মানুষ সমান মর্যাদা পাবে এবং অধিকার ভোগ করবে। সেই যুদ্ধে ডা. জাফরুল্লাহ একজন সামনের সারির যোদ্ধা ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম