ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৫,  9:29 PM

news image

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান। পোস্টে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর, এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে (ঐতিহাসিক গড় অপেক্ষা)। এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতায় রয়েছে। ‘ফলে বুধবার পদ্মানদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে,’ বলেন তিনি।  স্ট্যাটাসে তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার (আগামী ৩ দিনের মধ্যে) মধ্যে ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে- রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়। পাশাপাশি মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ বৃহস্পতিবার ইতোমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু করেছে। ফলে আজ থেকে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।  আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম