ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৬,  2:20 PM

news image

রাজধানীর সংসদের ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে বগুড়ার স্কুল শিক্ষিকা নিহতের ঘটনার রেশ না কাটতেই আবারও এক শিক্ষিকার ব্যাগ ধরে টান দিয়েছে ছিনতাইকারীরা। 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় হাঁটতে বের হলে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ব্যাগে থাকা আইফোনসহ গুরুত্বপূর্ণ ডেবিট ও ক্রেডিট কার্ডও নিয়ে যায় তারা।

ভুক্তভোগীর নাম ড. কাজী শুসমিন আফসানা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার পরপরই নগরীর চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। চন্দ্রিমা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনাসহ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে ড. কাজী শুসমিন আফসানা লিখেছেন, আজ (রোববার) সন্ধ্যার পর হাঁটতে গিয়ে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে আমার ব্যাগটি ছিনতাই হয়। ব্যাগে আইফোনসহ ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। চন্দ্রিমা থানায় অভিযোগ জানিয়েছি; পুলিশ সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। দেখা যাক কী হয়।

তিনি আরও লিখেছেন, আমার সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই আমি বের হয়েছিলাম। এটি এভাবে হুট করে নিয়ে যাওয়া সহজ ছিল না। আমার মনে হয়, ছিনতাইকারীরা আগে থেকেই আমাকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই এ ঘটনা ঘটিয়েছে।

আইফোনের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন রাবি শিক্ষিকা।  

‘রক্তে ভিজে যায় পাঞ্জাবি-পায়জামা’, স্বামীর বর্ণনায় উঠে এলো হৃদয়বিদারক চিত্র

তিনি লিখেছেন, আমার আইফোনটি সহজে আনলক করার কথা নয়। এরপরও যদি দুষ্কৃতকারীরা কোনোভাবে এটি ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা-পয়সা চায় কিংবা অনভিপ্রেত কোনো দাবি করে, তবে সবাই নিশ্চিত থাকবেন, ওটা আমি নই।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষিকা ড. কাজি শুসমিন আফসানা আরটিভিকে বলেন, ছিনতাইয়ের শিকার হওয়ার পরপরই থানায় গিয়ে অভিযোগ করি। প্রশাসন তদন্তে নেমেছে। এছাড়াও আইফোনের সংযোগ আমার ল্যাপটপে থাকার কারণে ছিনতাইকারীরা আইফোনটি কোথায় নিয়ে যাচ্ছে, তা দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, রাতেই আমরা সেই লোকেশন ট্র্যাক করে পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু নির্জন-অচেনা জায়গা হওয়ার কারণে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি। প্রশাসন তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। চলন্ত রিকশা থেকে রনজিলা পারভিনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারী। 

মুহূর্তেই ভারসাম্য হারিয়ে পিচঢালা রাস্তায় আছড়ে পড়েন শিক্ষিকা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনজিনা পারভীনকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম