ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৫,  8:23 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। আগামীকাল বুধবার (২৬ মার্চ) দিবসটিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে দেখা যাবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে বেদী। বরাবরের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরইমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।  মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান। রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মূল যে বেদী দুটি সেক্টর, পুরোটা আমরা নিরাপত্তা দেব। যারা দায়িত্বে থাকবেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত।  রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকসহ ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে, স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম