ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৫,  7:08 PM

news image

মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্রগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের সময় রানওয়েতে আটকে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে এটি আটকা পড়ে। এজন্য বিমান চলাচল বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। সকাল সাড়ে ১১টায় বিমান চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দরের পাবলিক রিলেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ সমকালকে জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। এ কারণে চট্রগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিলো। এখন বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রী আব্দুর রহমান বলেন, ‘বিমানটি সৌদি আরবের মদিনা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় যখন এটি অবতরণ করছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বিমানটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। আমরা খুব আতঙ্কিত হই তখন। প্রায় দুই ঘণ্টা পর বিমান নিরাপদ গন্তব্যে ফিরে আসে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম