ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

১ মাসে দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৪০ কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  9:57 PM

news image

সরকার পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে বলে ধারনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২২২ কোটি (২ দশমিক ২২ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় বর্তমান বাজার ১২০ টাকা দরে যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৬৪০ কোটি টাকা। রোবিবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমান ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার। চলতি মাসে এই রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে প্রায় ৩৯ শতাংশ বেশি। গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এ ছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার। উল্লেখ্য, গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্সপ্রবাহ কমে যায়। ওই সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী। যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফলে আবারও প্রবাসী আয় বাড়তে শুরু করেছে বলে মনে করেন ব্যাংকাররা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম