ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  8:55 PM

news image

ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ওরাই কবর থেকে ভোট দিয়েছে। কবরবাসীও ভোট দিতো। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সিইসি নাসির উদ্দিন বলেন,  সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম ভালে হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই। সিইসি বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকে রোহিঙ্গা হয়েছে রিলিফের আশায়। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা আর স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম