ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  8:06 PM

news image

আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ছয় মাসব্যাপী। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা বলেছেন। আলী ইমাম মজুমদার বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম