ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  10:34 PM

news image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বুধবার রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে ঈদকেন্দ্রিক ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে আগামী ২৯ বা ৩০ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ধরে রেলের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা তুলে ধরার কথা রয়েছে। কর্মপরিকল্পনা ও বৈঠকের কার্যপত্র বিশ্লেষণ করে দেখা যায়, আগামী ১৪ জুন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেল। সেদিন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে। আর ঈদ যাত্রার ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন দেওয়া হবে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট। রোজার ঈদের মতো এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিট। ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না বলেও জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম