ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৫,  4:38 PM

news image

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে পাঁচ ট্রলারসহ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জন জেলেকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে, বাকি তিনটি ট্রলারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদের মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের ট্রলার ও ১১ জেলেকে আটক করে মিয়ানমার নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এরমধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফ উপজেলার মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারের একটিতে পাঁচজন ও আরেকটিতে ছয়জন রয়েছেন। ট্রলার মালিক আবুল কালামের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানান ইউএনও শেখ এহসান উদ্দিন। তিনি জানান, বাকি তিনটি ট্রলারের মালিক ও জনবলের তথ্য এখনো পাওয়া যায়নি। এগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম