ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হিলিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  4:50 PM

news image

দিনাজপুরের হিলিতে গত দুদিন থেকে মৃদু মৈত্যপ্রবাহ বইছে। সোমবার (২৬ ডিসেম্বর) কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের প্রকোপ কমছে না। ঘন কুয়াশার পরিমাণ কম থাকলেও আকাশে মেঘের কারণে চারদিক অন্ধাকার হয়ে আছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যেকোনো সময় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। এর আগে রোববার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রর্তা ছিল ৮৫ শতাংশ। ট্রাকচালক ইয়ামিন হোসেন বলেন, কয়েক দিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিলিসহ আশেপাশের এলাকা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে এই কুয়াশা। এই সময়ে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে সূর্যের লুকোচুরি। আবার সূর্য উঠলেও রোদের প্রখরতা খুবই কম। এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। সকাল থেকে লোকজন কাজে বের হতে পারছেন না। বের হলেও তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আসাদুজ্জামান বলেন, সোমবার দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১৫ ডিগ্রিতে অবস্থান করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। শৈত্যপ্রবাহটি এই এলাকায় কয়েক দিন স্থায়ী হতে পারে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম