ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

হিজাবে পূজা, নেটদুনিয়া উত্তাল

#

বিনোদন প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  8:47 PM

news image

নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা। এর ধারাবাহিকতায় সোমবার (১৯ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি হিজাব পরে আছেন। ক্যাপশনে লেখেন, ‘নম্রতা মানবতার ফুল’। পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। যা ইতোমধ্যেই ভাইরাল। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন। প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ, তবুও ভালোবাসি, অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম