ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণ

#

বিনোদন প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৬,  5:41 PM

news image

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির সৌন্দর্য—সবকিছুই নিজের মতো করে উপভোগ করেন তিনি। এবার ফারিণের ভ্রমণের গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস।


প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। উনিশ শতকে নির্মিত স্থাপনাটি শহরটির অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা গেছে। পেছনে ঐতিহাসিক স্থাপনা ও নীল আকাশ—সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে প্যারিসের নান্দনিক পরিবেশ। তবে ছবির পাশাপাশি ফারিণের ক্যাপশনও অনুসারীদের নজর কেড়েছে।


প্যারিস ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’


ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তাসনিয়া ফারিণ বর্তমানে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। গত বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ফারিণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম