ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  4:11 PM

news image

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল আরও একটি মৃত ডলফিন। এই নিয়ে হালদা থেকে ৩৪টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। গতকাল মঙ্গলবার (২৪ মে) হালদা নদী থেকে একটি মৃত মিঠা পানির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়। জানা যায়, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে এটি উদ্ধার করা হয়।

৫ ফুট লম্বায় ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৪ ইঞ্চি ছিল। এর ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। ডলফিনের পিঠের পাশে একটি ক্ষত চিহ্ন ছিল। এটি বর্তমানে হালদা রিভার রিসার্স ল্যাবেটরিতে সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী, ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সাড়ে চার বছরে ৩৪টি অতি বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে ১৪ এপ্রিল বিকেলে ৩৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম