ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হাতিয়ায় চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারসহ ৭২ জন জেলকে আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২২,  5:49 PM

news image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারসহ ৭২ জন জেলকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ১৩ মণ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেয়া হয়। জব্দ ১৩ মণ মাছ ১ লাখ ৩০ হাজার টাকা নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। হাতিয়া কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাতিয়ার সামুদ্রিক এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। সোমবার (৪ জুলাই) রাতে সাগরে মাছ ধরা শেষে ইঞ্জিন চালিত ট্রলারযোগে একদল জেলে নলচিরা ঘাটে আসছে এমন সংবাদের ভিত্তিতে নলচিড়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ট্রলারে থাকা ৭২ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ইলিশসহ বিভিন্ন ধরনের ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৭২ জেলেসহ চারটি ট্রলারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া জব্দ মাছগুলো এক লাখ ত্রিশ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন আগামী ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম