ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্বামীকে খুন করে সন্তান ফেলে পলানো সেই হৃদয় বানু আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  8:00 PM

news image

টাঙ্গাইলে আবু সাইদ সেন্টু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী হৃদয় বানুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব ১২। সোমবার রাতে হৃদয় বানুর বাবার বাড়ি হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত ২৮ জুলাই ভাড়া বাসা থেকে নিহত সেন্টুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিন নিহতের প্রথম স্ত্রী নাহিদা খানম টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন করতে র‍্যাব অভিযান চালিয়ে হৃদয় বানুকে গ্রেফতার করে। র‍্যাব ১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান জানান,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি খুনের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছেন, সৌদি আরবে থাকাকালীন দুজনের মধ্যে পরিচয় হয় এবং সেখানেই তারা বিয়ে করেন। বিয়ের বছরখানেক পর গর্ভে সন্তান নিয়ে হৃদয় বানুকে দেশে পাঠানো হয়। দেশে আসার ১ মাস পরই তার স্বামী চলে আসে এবং বড়ভাইয়ের বাসায় বসবাস করতে থাকে। সন্তান জন্মের ৬ মাস পর টাঙ্গাইলের একটি ভাড়া বাসায় ওঠেন তারা। সেখাতে ভরণপোষণ না দেয়া ও নিয়মিত যোগাযোগ না রাখায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ২৭ জুলাই তার স্বামী ২৫ হাজার টাকা দাবি করে। তাকে সে টাকা দেয়া হয়। তবে রাতে থেকে যেতে বলায় আবার ঝগড়া হয় তাদের। সেই মধ্যরাতেই ছুরি দিয়ে হৃদয় বানু তার স্বামীকে হত্যা করে ৭ মাসের কন্যা রেশমীকে রেখেই পালিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম