ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্বর্ণচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  9:17 PM

news image

বাগেরহাটের শরণখোলা থেকে স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শরণখোলা উপজেলার মধ্যে খোন্তাকাটা গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে আ. মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের ছেলে ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) বাবা অজ্ঞাত এবং খেজুড়বাড়িয়া গ্রামের সম্ভুনাথ কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)। রাজশাহী ডিবি পুলিশের অ্যাডিশনাল এসপি মো. মাসুদ আলম জানান,

গত ৩০ নভেম্বর গ্রেফতারকৃতরা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। পর দিন জুয়েলার্সের মালিক বাবু ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলাটি পরে ডিবি পুলিশ দায়িত্ব পেলে তদন্তে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। এর পর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ বিক্রির নগদ সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হবে বলে তিনি জানান।  এ ব্যাপারে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, আসামিদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়, তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম