ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সেপ্টেম্বরেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:53 PM

news image

নতুন দলের নিবন্ধন শেষ করে চলতি মাসেই সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৪ সেপ্টেম্বর) ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। সেসব বৈঠকে দলগুলো তাদের অনেক প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন, সেগুলো আমাদের কাছে এসেছে, তাও আমরা আমলে নিয়েছি। এজন্য আমরা চিন্তা করছি, সংলাপ যেদিন থেকে শুরু হবে তার ১০ দিন আগে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব এবং সেখানে লিখিত প্রস্তাব আনার জন্য অনুরোধ করব। ইসির ওই কর্মকর্তা আরও জানান, সংলাপের জন্য সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আলাদা আলাদা সময় নির্ধারণ করা হবে। এতে সংলাপের শৃঙ্খলা বজায় থাকবে। এদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে এই নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। তবে, সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এদিকে ২২টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। সেসব তদন্ত প্রতিবেদন এখন পর্যালোচনা করছে কমিশন। পর্যালোচনা শেষে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে পারে বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম