ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে লড়তে চান দেওয়ান সামারীন রাজা

#

২৮ ডিসেম্বর, ২০২৪,  9:45 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : আগামী পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান সামারীন রাজার বৈঠকখানায় দেখা যায় মানুষের আনাগোনা। তাদের কেউ নিজের সমস্যা, কেউ অন্যের সমস্যা বলতে এসেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত একে একে নিজের মত করে ভালো-মন্দ সবই খুব কাছ থেকে মন খুলে বলছেন তারা। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে যে মানুষটির নাম উঠে আসে তিনি হচ্ছেন মরমি কবি দেওয়ান হাছন রাজার সুযোগ্য উত্তরসূরী ও সুনামগঞ্জ পৌরসভার তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত দেওয়ান মমিনুল মউজদ্দিন এর ছোট ভাই লেখক,গবেষক  বিশিষ্ট সমাজসেবক দেওয়ান সামারীন রাজা। পৌরশহরের প্রতিটি মহল্লার মানুষ তাকে ‘সামারীন ভাই’ নামে চেনেন। মেয়র হয়ে পৌরশহরের রাস্তাঘাট, হাট-বাজার, বিদ্যুৎ,পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা সহ পানি নিষ্কাশন ও স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে গর্ব করার মত একটি বৈশম্যহীন পৌরসভা উপহার দিতে চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম