ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জে হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ পর্যটক

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৫,  5:08 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেক সংলগ্ন এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সঙ্গে সঙ্গে হাউসবোটে থাকা ১২ জন পর্যটক পাশের একটি নৌকায় আশ্র‍য় নিয়ে রক্ষা পেয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাহবার নামের হাউসবোটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাহবার হাউসবোটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বোটের পেছনের অংশে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বোটে থাকা ১২ জন পর্যটক দ্রুত পাশের একটি বোটে চলে যান। দ্রুত আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকার এক ঘণ্টা পর স্থানীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। আগুনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম