ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২৫,  5:01 PM

news image

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি মিয়ার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গরু চলাচলের গোপাটে (রাস্তায়) মাটি ভরাটকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যারাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।   নিহত আব্দুল গণি মিয়া উপজেলার ওই গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ধোপাঘাটপুর গ্রামে বসতবাড়ির সামনে গরু চলাচলের সড়কে (গোপাট) মাটি ভরাট নিয়ে আবদুল গণি মিয়ার ভা আবদুল গফুরের পরিবারের সদস্যদের মারামারি হয়। এক পর্যায়ে আব্দুল গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা আব্দুল গণি মিয়ার গলায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবরা রাত ১২টার দিকে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির পার্শ্ববর্তী গরু চলাচলের গোপাটে (রাস্তা) মাটি ভরাটকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। মরদেহ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম