ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৫,  6:06 PM

news image

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। অপরদিকে, নিখোঁজ রুবেল আহমদ একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বালু তুলতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যুর হয়েছে এবং রুবেল আহমদ নামে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম