ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  7:56 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত তিন শিশু হলেন- তাওহিদা বেগম (১১), রিপা বেগম (১২) ও আমিরুল (১১)। স্থানীয়রা জানান, আজ সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন।

হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ক্ষেত থেকে বাদাম তুলার সময় বজ্রপাতে তিন শিশু মারা যায় ও ১০ জন আহত হন। হতাহতদের তার ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও আহতদের চিকিৎসার খরচ দেবেন তিনি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবীর বলেন, বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম