ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

#

০২ আগস্ট, ২০২৫,  10:14 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা সিনিয়র জেলা  ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে  অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি'র সিও  লেফটেন্যান্ট কর্ণেল  একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সহ বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন  স্বাগত বক্তব্যে ১৯৫২, ১৯৭১ ও গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। সম্মেলনে  উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম