ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৫,  5:24 PM

news image

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আহাদ মিয়া (৪৫), পিতা-মৃত ইউসুফ আলী, নয়াবস্তি (উলাছড়া বস্তি সংলগ্ন), দশটিকি, কুলাউড়া, মৌলভীবাজার। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতিবছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়। কিন্তু এবছর জমি ইজারা না দেয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে আহাদ মারা যায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপচার ভারতীয় নাগরিতের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম