ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সীমান্তে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মার্চ, ২০২৫,  4:53 PM

news image

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। এরা হলেন— বরিশাল জেলার  উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিজিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবি। পরে রাতেই ওই দুই নারীকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম