ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিলেট ও সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২২,  4:35 PM

news image

বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি। এতে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটের নিম্নাঞ্চলের কিছু জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এদিকে হাওরের এলাকায় পানি বাড়তে থাকায় দেশিয় মাছের উৎপাদন বাড়বে বলে মনে করছেন স্থানীয় মাছ চাষীরা। তবে বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এরই মধ্যে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা বৃষ্টিপাতে সিলেট নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। উপশহর, পাঠানটুলা, মদিনা মার্কেটসহ কয়েকটি এলাকায় ঢলের পানি ঢুকেছে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে। এতে তৈরি হয় ব্যাপক ভোগান্তি। অন্যদিকে আবহাওয়া অফিস বলছে আরও দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণে উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি ১৬.৭৪ মিটার বেড়েছে। যা বিপৎসীমার ৩ মিটারের নিচে রয়েছে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল নেমে কেওলার হাওড়সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কাটার বাকি থাকা প্রায় ৫শ' হেক্টর বোরো ধান ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমে থেকে শমশের নগর বাজারের লামাবাজারস্থ শিংরাউলি রোডের দুই পাশের বাসাবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম