ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২২,  4:18 PM

news image

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে যমুনা নদীর চরাঞ্চলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। সোমবার (২৩ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। জানা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিন নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পাকা ধান ও পাটসহ বিভিন্ন ধরনের সবজি বাগান পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম