ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  4:31 PM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার কমে আজ রোববার সকালে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। এ ব্যাপারে শফিকুল ইসলাম জানান,

যমুনা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ফলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমা অব্যাহত থাকবে। এদিকে যমুনা নদীর সঙ্গে জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলেও পানি কমছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু বসতবাড়ি এখনো পানিতে নিমজ্জিত থাকলেও অধিকাংশ এলাকার বতসবাড়ি থেকে পানি নেমে গেছে। ফলে বাড়ি ফিরছে সেখানকার বসতিরা। চলতি বন্যায় প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমির আমন বীজতলাসহ উঠতি ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে ৯ হাজার ১০৬ হেক্টর জমির রোপা আমন, তিল, মরিচ, বাদাম, রোপা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কৃষকরা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম