ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

সারা আলিকে নিয়ে পাকিস্তানে নিন্দার ঝড়

#

বিনোদন ডেস্ক

১৫ জুলাই, ২০২৪,  4:35 PM

news image

সারা আলি খানকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। প্রায় প্রতিটি দিনই নিত্য নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা। তার কিছু লুক প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী। আম্বানিদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব দামি দামি পোশাক। তেমনই সব গয়নার প্রদর্শন। কেউ পরছেন মুঘল আমলে গয়না কেউ আবার হিরে দিয়ে বাজিমাত করেছেন। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারও পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহঙ্গা। কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গায়। এমন সব খ্যতানামী পোশাক শিল্পীদের মধ্যে সারা অবশ্য বেছে নেনে পাকিস্তানের পোশাকশিল্পীকে। অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা। সেই ছবি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবাইকে উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দ খরচ করেননি সারা। সেই কারণে পাকিস্তানে নিন্দার ঝড়। কেউ লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেওয়া উচিত সে তিনি যে দেশেরই হোন না কেন।’ অন্য আর এক জন লেখেন, ‘যার নকশা করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না।’ এক গুচ্ছ অভিযোগ সারা বিরুদ্ধে। যদিও সারা কিংবা পোশাক শিল্পী ইকবাল কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম