ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকায় থানা পুলিশ

#

ফয়জুল ইসলাম

২২ জুন, ২০২২,  10:12 PM

news image

সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে সাভার থানা পুলিশের।ইতিমধ্যে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ছেড়ে অনেকেই পালিয়েছে। সাভারকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম এর নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনরাত অভিযান চালাচ্ছে পুলিশ। তার-ই ধারাবাহিকতায় সাভার মডেল থানা পুলিশের অভিযানে পহেলা ১ জুন ২০২২ বুধবার হতে ২১শে জুন ২০২২ মঙ্গলবার পর্যন্ত ৩০ মামলায় ৫২ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃত আসামিদের মধ্যে পুরুষ, নারী ও কিশোর জড়িত এবং এদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামি।

এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। সাভার মডেল থানা থেকে তথ্য মতে এদের কাছ থেকে মাদক বহনকারী বেশ কয়েকটি মোটরসাইকেল, নগদ ৬৬,৯১০  টাকা এবং আনুমানিক ১৮,৯৭,১৬০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,চোলাই মদ,গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম জানান,রাষ্ট্রীয় ও সামাজিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গড়তে সক্রিয় থাকবে সাভার থানা পুলিশ।যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে যারা চোরাই মোটরসাইকেল সহ নিজ নামে কাগজ বিহীন মোটরসাইকেল চালায় তাদের মোটরসাইকেল আটক করা হচ্ছে। মাদকদ্রব্য ও কাগজ বিহীন মোটরসাইকেল যেখানেই দেখা যাবে সেখান থেকেই আটক করে থানায় নিয়ে আসা হবে। সেই সাথে মাদকদ্রব্য বহনকারি গাড়ি বা ব্যাক্তিকে আটক করে মামলা দেওয়া হবে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম