ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাভারে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

#

ফয়জুল ইসলাম

২১ আগস্ট, ২০২২,  9:56 PM

news image

ঢাকার সাভারে উপজেলা আওয়ামী লীগ বর্বরোচিত গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার (২১ আগস্ট)  সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ ও সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন প্রমুখ। এসময় বক্তারা গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকরের আহবান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম