ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:05 PM

news image

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম