ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়িতে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:21 PM

news image

নড়াইল-১ আসনের সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের কালিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ডাকবাংলোর পাশে অবস্থিত সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাগানবাড়িতেও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাইনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম