ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৫,  4:04 AM

news image

সাতক্ষীরায় “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, “সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা মানতে হবে, অপ-সাংবাদিকতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত হতে হবে। প্রেস কাউন্সিল বিভাজনের বিপক্ষে, আমরা ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।”জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির ওপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম