ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রী নিহত, আহত ৬

#

২৬ মে, ২০২৫,  4:18 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের মোস্তাকিম হোসেন (২) নামের এক শিশু যাত্রী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড় সংলগ্ন নিঝুমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাকিম হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামে। তার মায়ের নাম শাপলা খাতুন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যাচ্ছিল। রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে বরিশাল রেজিস্ট্রেশনকৃত একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০০১) একটি আলমসাধুকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে আঘাত করে। এতে ইজিবাইকটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুই বছর বয়সী মোস্তাকিম নিহত হয়। আহতদের মধ্যে রয়েছেন শিশুটির মা শাপলা খাতুন (শ্রীকণ্ঠপুর, আশাশুনি), হযরত আলী গাজী (রাড়ুলি, পাইকগাছা, খুলনা), ফাতেমা খাতুন (ল²ীখোলা, পাইকগাছা), নাজমা খাতুন (শ্রীকণ্ঠপুর, আশাশুনি), মোজাম্মেল সরদার (ইজিবাইক চালক, দরগাহপুর, আশাশুনি) এবং রাশেদ আলী সরদার (চাঁদপুর, সাতক্ষীরা সদর)। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যেবক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর বাসচালক বাসটি ফেলে পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি জব্দ করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এবং দুর্ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম