ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:58 PM

news image

পাহাড়ের পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে রাঙামাটি স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী। এই তদন্ত কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন এবং এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম