ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাগরে মাছ ধরতে জেলেদের লাগবে অনুমতিপত্র

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

কক্সবাজারের কুতুবদিয়ার জেলেদের মাছ ধরার লাইসেন্স বা অনুমতিপত্র দিচ্ছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এতে বোটের মালিক ও মাঝিদের নির্ধারিত ফী ও তথ্য প্রদানের মাধ্যমে এই লাইসেন্স সংগ্রহ করতে হবে।  লাইসেন্সটি নিতে বোট মালিকের জাতীয় পরিচয়পত্র, মাঝির জাতীয় পরিচয়পত্র, বোটের পরিমাপ, ইঞ্জিনের ক্ষমতা ও মডেল নম্বর, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, ৩০০ টাকার স্ট্যাম্প সাথে আনতে হবে। লাইসেন্সের মেয়াদ ৩ বছর।  প্রতি তিন বছর পরপর লাইসেন্স নবায়ন করতে হবে বলে জানান উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব। তিনি বলেন, সাগরে মাছ ধরতে লাইসেন্সটি জেলেদের জন্য বাধ্যতামূলক। এটি বোটের লাইসেন্সের চেয়ে গুরুত্বপূর্ণ। এটি ছাড়া সাগরে মাছ ধরতে গেলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।   উল্লেখয়, এই লাইসেন্স চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর থেকে দেয়া হতো। এখন কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে নিতে পারবে জেলেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম