ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারে নতুন ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  10:03 PM

news image

ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার করা হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে। কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে— মূলত ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে চাইল্ড এবিউজের (শিশু নিপীড়ন) কারণে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ‘সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে যে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে; এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নিপীড়ন ও শোষণ) জন্য।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবনযাত্রার খরচ নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, ‘কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেফতার করা হয়নি।’ ‘ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এটি অবশ্যই চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়েটেশন। একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। এ ধরনের কার্যকলাপও অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ,’ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, প্রতিটি নাগরিকের জন্য মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার পরিপন্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম