ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

#

০৮ জুলাই, ২০২৫,  5:07 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানের নামে ষড়যন্ত্র মূলক পর্নগ্রাফী আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, ভিন্ন একটি মামলার আসামী কিভাবে থানায় উপস্থিত হয়ে মামলা করতে পারে তা সাংবাদিকদের বোধগম্য নয়। সাংবাদিকদের পক্ষ-বিপক্ষকে কেন্দ্র করে কোন সংস্থার সুযোগ গ্রহন করা ঠিক হবে না বলে বিবৃতি দাতারা মনে করেন। এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ও সকল ধরনের উসকানী থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে। বিবৃতি দাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুই কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল¬ুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম