ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সারকে ওএসডি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  10:03 PM

news image

কক্সবাজারে সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দিন রাতেই ইউএনও মোহাম্মদ কায়সার নিউজটি করায় ওই অনলাইন পোর্টালের কক্সবাজার প্রতিনিধিকে ফোন করে অকথ্য গালিগালাজ করেন। যদিও পরের দিন শুক্রবার ওই প্রতিনিদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইউএনও। এদিকে এ ঘটনায় রোববার (২৪ ‍জুলাই) উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ইউএনও মোহাম্মদ কায়সারের ভাষা মাস্তানদের চেয়েও খারাপ। এটা কোনো ভাষা হতে পারে না। এ সময় ওই ইউএনওকে ‘রং হেডেড’ বলে মন্তব্য করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম